ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১২:০০:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১২:০০:৫৫ অপরাহ্ন
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:  আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে ছিলো এর বর্ণাঢ্য আয়োজন।
অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সংমিশ্রণে একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। যা, ভবিষ্যতে একটি নৈতিক ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে। ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী সাজানো হয়েছে প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম।
সেনাপ্রধানের প্রত্যাশা, মূল্যবোধভিত্তিক শিক্ষার এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষায় সমৃদ্ধ করবে।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ