আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে ছিলো এর বর্ণাঢ্য আয়োজন।
অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সংমিশ্রণে একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। যা, ভবিষ্যতে একটি নৈতিক ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে। ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী সাজানো হয়েছে প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম।
সেনাপ্রধানের প্রত্যাশা, মূল্যবোধভিত্তিক শিক্ষার এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষায় সমৃদ্ধ করবে।