সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৬:৩৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৬:৩৯:৪২ অপরাহ্ন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:    রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় ৩টা) চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটে সরকারপ্রধান ও তার সফর সঙ্গীরা বেইজিং তাসিং বিমানবন্দর ত্যাগ করেন।
এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনা প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং।
জানা গেছে, বেইজিং-ঢাকা রুটে সরাসরি চলাচলকারী এ ফ্লাইটে সাধারণত পাঁচ ঘণ্টার মত সময় লাগে। সেই হিসাবে বাংলাদেশ সময় রাত ৮টায় বা তার পর প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা।
এর আগে স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘তিয়াওইউথাই’ থেকে তারেক রহমান ও তার সফর সঙ্গীরা তাসিং বিমানবন্দরে পৌঁছান।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :