সড়ক দুর্ঘটনায় কাতারে ৫ বাংলাদেশি নিহত

আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৬:১০:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৬:১০:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:    কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ প্রবাসী বাংলাদেশি। তারা সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম নিহতদের পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, আজ রোববার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে কাতারের আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবারই বাড়ি উপজেলার দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নে।
নিহত প্রবাসীরা হলেন আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, তারা একটি পিকআপ ভ্যানে করে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ছয় আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি বলেন, নিহত প্রবাসীদের পরিবারের সদস্যদের আবেদন পেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সার্বিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে।
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :