কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে, নিহত ২

আপলোড সময় : ২১-০৬-২০২৬ ১২:৩২:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৬ ১২:৩২:৩২ অপরাহ্ন
বাংলা রিলিজ ডেস্ক:   কুষ্টিয়ার বাইপাস সড়কে নিয়ন্ত্রন হারিয়ে পাথর বোঝাই ট্রাক সড়কের নিচে উল্টে পড়ে চালক আনিস (৩৫) ও হেলপার রতন (৩৫) নিহত হয়েছে। 
আজ রোববার (২১ জুন) সকাল ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং হেলপার রতনের বাড়ি কুষ্টিয়ার মিনাপাড়া এলাকায়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলি জানান, সোনা মসজিদ থেকে পাথর বোঝায় করে ট্রাকটি খুলনা যাচ্ছিল। সকালে কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচু জায়গায় উল্টে পড়ে। সঙ্গে সঙ্গে ট্রাকটিতে আগুন ধরে যায়।
স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে ও ট্রাক চালক আনিসের মরদেহ উদ্ধার করে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :