টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ 

আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৬:২৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৬:২৪:৩৪ অপরাহ্ন
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:   অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ। আজ শুক্রবার (১৯ জুন) অজিদের বিপক্ষে ৭ রানে পরাজিত হয় টাইগাররা। 
মিরপুরে ওয়ানডে সিরিজ হারলেও চট্টগ্রামে টি-টোয়েন্টিতে দুর্দান্ত শুরু পেয়েছে অজিরা। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই সফরকারীরা। শুরুটা ভালো করতে না পারলেও মার্ট রেনশোর দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৯৬ রানের বড় পুঁজি পায় অস্ট্রেলিয়া।
এর আগে টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিল বাংলাদেশ। পাওয়ারপ্লেতে ৪৪ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। ফিরেছিলেন জশ ইংলিস, কুপার কনোলি ও অধিনায়ক মিচেল মার্শ।
কিন্তু এরপর ম্যাচের ছবি বদলে দেন ম্যাট রেনশ ও টিম ডেভিড। রেনশ ৫২ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন। টিম ডেভিড করেন ২৬ বলে ৪৫ রান। 
দুজনের দ্রুতগতির জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় অস্ট্রেলিয়া। শেষদিকে জোয়েল ডেভিসও ৮ বলে অপরাজিত ১৩ রান যোগ করেন।
বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৭ রান খরচ করে সর্বোচ্চ ২ উইকেট নেন নাসুম আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও আবদুল গাফফার সাকলাইন।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72