দোয়া চাইলেন দীপা খন্দকার!

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৫:২৬:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৫:২৬:০৯ অপরাহ্ন
বাংলা রিলিজ,  বিনোদন ডেস্ক:   ছোট ও বড় পর্দায় নিয়মিত ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। নতুন নাটক ও শুটিং নিয়ে যখন ব্যস্ততার মধ্যেই দিন কাটছিল, ঠিক তখনই হঠাৎ ব্যক্তিগত জীবনে নেমে এসেছে একের পর এক বিপত্তি। শারীরিক অসুস্থতা আর ছোট ছোট দুর্ঘটনায় যেন কঠিন সময় পার করছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন, ক’দিন ধরে তার সময়টা ভালো যাচ্ছে না। একের পর এক সমস্যায় পড়ছেন।
গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে দীপা জানান, গত ২৭ মে কানের চিকিৎসা করানোর পর থেকেই শুরু হয়েছে তার ভোগান্তি। চিকিৎসকের অমনোযোগিতার কারণে তীব্র কানব্যথাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি।
দীপা লিখেছেন, ‘কী হলো আমার বলো তো? মে মাসের ২৭ তারিখ ENT (নাক, কান গলা বিশেষজ্ঞ) ডাক্তারের অমনোযোগিতার কারণে আজ ২২ দিন ভয়াবহ কান ব্যথাসহ নানা প্রবলেমে (সমস্যায়) কষ্ট পাচ্ছি। তার ওপর কাল একটা উবারের (গাড়ি) দরজা খুলতে গিয়ে কোথায় যেন খোচাঁ লেগে বাম হাতের আঙুল থেকে রক্ত বের হয়ে গেলো। আজ (বুধবার) শুটিংয়ে কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটেঁ রক্ত বের হয়ে গেল।’
অভিনেত্রী জানালেন, চিকিৎসক বান্ধবীর পরামর্শে এখন তাকে টিটেনাস দিতে হবে। এমন বৈরি পরিস্থিতি থেকে স্বাভাবিক হওয়ার আশায় ভক্ত-অনুসারীদের কাছে দোয়া চেয়েছেন দীপা।
এদিকে সব প্রতিকূলতার মধ্যেও কাজ থামিয়ে রাখেননি দীপা খন্দকার। বর্তমানে তিনি বিটিভির নতুন ধারাবাহিক নাটক ‘তবুও জীবন’-এ অভিনয় করছেন। নাটকটির প্রথম ধাপের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এটি রচনা ও পরিচালনা করছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72