পদোন্নতি পেয়ে সচিব হলেন শরফ উদ্দিন ও মেনন

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৫৭:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৫৭:০৩ অপরাহ্ন
শাহিনুর আক্তার, ষ্টাফ রিপোটার:  অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ বুধবার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেননকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72