বেনজীর গ্রেপ্তার

আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০৩:৪৬:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০৫:৫৭:২৪ অপরাহ্ন
মাহবুবুল আলম,  কোর্ট  প্রতিনিধি:    বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাতীয় সংসদে আজ রোববার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। এর মাধ্যমে প্রমাণিত হবে কেউ আইনের ঊর্ধ্বে নয়।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেন ।
এদিকে, পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো বলছে, গত ১২ জুন ইন্টারপোল বাংলাদেশের পুলিশ কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করেছে। তবে কবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বেনজির আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান তিনি।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72