আলী খামেনির দাফন ৯ জুলাই

আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ০৭:৫৪:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ০৭:৫৪:২০ অপরাহ্ন
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক:   ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনিকে আগামী ৯ জুলাই তার নিজ শহর উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র নগরী মাশহাদে দাফন করা হবে বলে শনিবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। প্রায় ৩৭ বছর ইরানের নেতৃত্ব দেওয়া খামেনি গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন। খবর এএফপির।
রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানে আগামী ৪ জুলাই থেকে তিন দিনব্যাপী তার বিদায়ী আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৭ জুলাই পবিত্র নগরী কোমে আরেকটি শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। যুদ্ধ পরিস্থিতির কারণে মার্চ মাসে নির্ধারিত দাফন অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।
খামেনির মৃত্যুর পর মার্চের শুরুতে তার ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর তিনি দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পিতার সঙ্গে একই হামলায় আহত হওয়া মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পর থেকে এখনো জনসমক্ষে আসেননি। তার নামে প্রকাশিত বিবৃতির মাধ্যমেই তিনি যোগাযোগ রক্ষা করছেন।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72