অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ পুলিশ কর্মকর্তা,গ্রেড-১ পদে দুই অতিরিক্ত আইজিপি

আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৮:৩৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৮:৩৯:৩৬ অপরাহ্ন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তারা হলেন- হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন।


অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ পুলিশ কর্মকর্তা

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি দেওয়া হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের ৫ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (অ্যাডিশনাল আইজিপি) গ্রেড-২ পদে পদোন্নতি দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (গ্রেড-২) করা হয়েছে।
তারা হলেন— মুশফেকুর রহমান, ডিআইজি, সিলেট রেঞ্জ; ব্যারিস্টার মোশাররফ হোছাইন, পরিচালক (ডিআইজি), এনএসআই, ঢাকা; মো. মনিরুজ্জামান, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ; ফারুক আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি), র্যা ব ও রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর তাদের যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :