ঈদের ছুটিতে মেট্রোরেলে যাতায়াত দেড় লাখেরও বেশি যাত্রী

আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৭:৪৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৭:৪৪:৫৫ অপরাহ্ন
 বাংলা রিলিজ, ভ্রমণ ডেস্ক:   পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির দিনগুলোতে (২৫ থেকে ৩১ মে পর্যন্ত) দৈনিক দেড় লাখেরও বেশি যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন। আজ বুধবার (৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ঈদুল আজহার সরকারি ছুটির মধ্যে ঈদের দিন ব্যতীত অন্য দিনগুলোয় নির্ধারিত হেডওয়ে অনুযায়ী দৈনিক ১৪০টি মেট্রোরেলের ট্রিপ পরিচালনা করা হয়েছে। পাশাপাশি দৈনিক গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ট্রেনের ট্রিপ সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ঈদের ছুটির মধ্যে ১০টি অতিরিক্ত ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়। পাশাপাশি ডিএমটিসিএলের সব কর্মকর্তা ও কর্মচারী সরকারি ছুটির দিনেও নিরলস কাজ করেছেন। এ ছাড়া ছুটির মধ্যেও মেট্রোরেল সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
বিজ্ঞপ্তিতে ঈদুল আজহার বন্ধের সময়ে সুষ্ঠু, নিরবচ্ছিন্ন ও নিরাপদে মেট্রোরেল চলাচলে সহযোগিতা করার জন্য ঢাকা মেট্রোরেলের সব যাত্রী এবং অংশীজনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :