শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৭:৩৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৭:৩৩:০৭ অপরাহ্ন
 বাংলা রিলিজ,  বিনোদন ডেস্ক:    আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল যে, এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হতে পারেন বাপ্পারাজ। তবে শেষ পর্যন্ত আর সেটা হচ্ছে না।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, ব্যক্তিগত ব্যস্ততা ও অন্যান্য কারণের কারণে তিনি এখন নির্বাচনি কর্মকাণ্ডে যুক্ত হতে পারছেন না। সে কারণেই তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা থেকে সরে আসেন। এ বিষয়ে বাপ্পারাজ বলেন, শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। সবসময় শিল্পীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তবে ব্যক্তিগত কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেয়া সম্ভব হচ্ছে না। সবার জন্য শুভকামনা রইল।
তার সরে দাঁড়ানোর খবরে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন সভাপতি পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে শিল্পী ও সংশ্লিষ্ট মহলে কৌতূহল তৈরি হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে নির্বাচনি উত্তাপ দেখা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থী ও প্যানেল নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72