বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক: নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতের বিমানে উঠেছিল বাংলাদেশ দল। নিজেদের লক্ষ্য থেকে আর এক ধাপ দূরে লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।