তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্ভাগ্যজনকভাবে দিন দিন অবনতি হচ্ছে। শিশু মৃত্যুসহ ধর্ষণের মতো নানা ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও অপ্রত্যাশিত।
আজ রোববার (৩১ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি।
ডা. তাহের অভিযোগ করেন, এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত থাকায় অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর ব্যবস্থা নিতে পারেন না। তিনি বলেন, “আমরা সংসদে এ বিষয়টি তুলে ধরব। সংসদের বাইরেও যেহেতু তাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছি, তাই আলোচনার সুযোগ রয়েছে। কীভাবে আরও সচেতন ও কার্যকর ভূমিকা পালন করা যায়, সে বিষয়েও আমরা কথা বলব।
বিএনপি নেতৃত্বাধীন সরকারকে ব্যর্থ সরকার বলা যায় কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এত দ্রুত কোনো সরকারকে ব্যর্থ বলতে চাই না। তবে বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে মানুষের কাছে সরকারের ব্যর্থতা আরও স্পষ্ট হয়ে উঠবে। তখন মানুষই সরকারকে ব্যর্থ হিসেবে মূল্যায়ন করবে।
তিনি আরও বলেন, “এ ধরনের পরিস্থিতি দেশের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। আমি বিএনপি এবং সরকারপ্রধানের প্রতি আহ্বান জানাব, দ্রুত এসব সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হোক। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে এ বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।