হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ হাজি

আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৬:০৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৬:০৮:২২ অপরাহ্ন
বাংলা রিলিজ, ধর্ম ডেস্ক:  হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
আজ রোববার (৩১ মে) পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ মে।
 নির্ধারিত তিনটি বিমান সংস্থা হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি, সাউদিয়া এয়ারলাইন্সের চারটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে করে হাজিরা দেশে ফেরেন।
হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে ৪১৬ জন সরকারি ও ৫ হাজার ৭৫৯ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন।
হজ চলাকালে সৌদি আরবে এ পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন। এর মধ্যে ২৭ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মারা গেছেন। এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে।
ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে গতকাল (৩০ মে) থেকে। এটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :