দায়িত্ব শেষে মাটিতেই শুয়ে পড়লেন ক্লান্ত নিরাপত্তাকর্মীরা

আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০৬:৫১:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০৬:৫১:৪৮ অপরাহ্ন
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক:    সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (গাস্ট্যাট) জানিয়েছে, এ বছর মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হাজি হজ পালন করেছেন, যা গত বছরের তুলনায় ২ শতাংশ বেশি।
এর মধ্যে বিদেশি হাজির সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন। আর সৌদি নাগরিক ও বাসিন্দা মিলিয়ে অভ্যন্তরীণ হাজি ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন। মোট হাজিদের মধ্যে পুরুষ ৮ লাখ ৯৩ হাজার ৩৯৬ জন এবং নারী ৮ লাখ ১৩ হাজার ৯০৫ জন।
হজ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক সমাবেশগুলোর একটি। এর সফল আয়োজনে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিবহন ও জরুরি সেবা বিভাগের হাজারো কর্মীর অক্লান্ত পরিশ্রমের প্রয়োজন হয়।
তীব্র গরম, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা এবং লাখো মানুষের ভিড় সামলানো নিরাপত্তাকর্মীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। হজ মৌসুমে তাদের ওপর চাপ থাকে অপরিসীম। দায়িত্ব শেষে মাটি বা কার্পেটের ওপর শুয়ে ক্ষণিকের বিশ্রাম নিতে দেখা এসব কর্মীদের ছবি ও ভিডিও বিশ্বজুড়ে মানুষের মনে নাড়া দিয়েছে।
অনেকেই তাদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান ও দোয়া জানাচ্ছেন। বিশ্লেষকরা মনে করেন, এমন বড় আয়োজনে ফ্রন্টলাইন কর্মীদের প্রতি জনগণের এই প্রশংসা বিশ্বের অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের অবদানকেও আরও বেশি স্বীকৃতি দিতে সাহায্য করবে।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :