সাভারে আইন শৃঙ্খলার অবনতির কারণে ওসিকে প্রত্যাহার

আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৭:৫৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৭:৫৪:২৬ অপরাহ্ন
বাংলা রিলিজ ডেস্ক:   আইন-শৃঙ্খলা অবনতি ও মাদক ব‍্যবসায়ীদের সাথে পুলিশের সখ্যতার জন্য সাভার মডেল থানার পরিদর্শক (ওসি)  আরমান আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
তিনি জানান, মাদক কারবারিদের হামলায় সাংবাদিকদের আহতের ঘটনায় প্রধান আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মূলত এই ব্যর্থতা এবং সাভারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে ওসির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 
এই একই ঘটনার জেরে এর আগে সোমবার (২৫ মে) সাভার মডেল থানার এসআই ও দুই এএস আইকে  প্রত্যাহার করা হয়েছে। 
জানা যায়, গত ২২ মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় মাদকের বিরুদ্ধে খবর প্রকাশের লক্ষ্যে তথ‍্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হন দেশ টিভি ও এস‌এ টিভি রিপোর্টারসহ তিনজন । এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৪ জনকে গ্রেপ্তার করা হলেও মামলায় উল্লেখিত প্রধান অভিযুক্ত ও শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমকে এখন ও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :