ঈদুল আজহা সবার জীবনকে করে তুলুক আনন্দময় : মির্জা ফখরুল

আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৭:৪২:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৭:৪২:২৫ অপরাহ্ন
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:   বাংলাদেশসহ দুনিয়াজুড়ে মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২৬ মে) ঈদুল আজহা উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশসহ দুনিয়াজুড়ে মুসলমানদের আমি পবিত্র ঈ দুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। কামনা করি তাদের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি।
বিএনপি মহাসচিব বলেন, ইসলাম ও ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উ ৎসবের দ্বিতীয়টি। এর অন্তর্নিহিত চেতনা হচ্ছে ‘ত্যাগের উ ৎসব’। এটি কু রবানি ঈ দ নামেও পরিচিত। ঈদুল আযহার তাৎপর্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। সেজন্য বিশ্ব মুসলিম ঈ দুল আজহার উ ৎসবে মিলিত হয়। মনের অশুভ অন্ধকার দূর করে সহজ-সরল-অনাড়াম্বর জীবন যাপনের মাধ্যমে স্রষ্টার সন্তষ্টি অর্জনের মূল শিক্ষার উৎসই হচ্ছে পশু কু রবানি। কু রবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। এটি ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উ ৎসব। এর মাধ্যমে মুসলমানেরা মহান আল্লাহ পাকের প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা পায়। প্রতিটি উ ৎসবই ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের চিত্তবৃত্তি ও ঔদার্য প্রসারিত করে। উ ৎসব মানবজাতিকে সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ করে। সামাজিক অন্ধকারের গহন থেকে মানবিক আলোর ভূমিতে সমবেত করে। সুতরাং ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈ দুল আজহার উ ৎসবে সাম্য, উদারতা ও পারস্পারিক সৌহার্দ্য বৃদ্ধি পায়। আসুন, আমরা অঙ্গীকার করি- কায়েমি স্বার্থকে এড়িয়ে ঈ দুল আজহার এই আনন্দ, ত্যাগ ও উ ৎসবের দিনে অসহায়-নিরন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বা ড়িয়ে দেই।
মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহা সবার জীবনকে করে তুলুক আনন্দময়, মহান আল্লাহ তায়ালার দরবারে আমি এ প্রার্থনা জানাই।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :