উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র আর ‘নিরাপদ আশ্রয়’ পাবে না : মোজতবা খামেনি

আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৬:৩১:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৬:৩১:৪৭ অপরাহ্ন
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক:   উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আর মার্কিন সামরিক ঘাঁটির জন্য ‘ঢাল’ হিসেবে কাজ করবে না। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রও আর কোনো ‘নিরাপদ আশ্রয়’ পাবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। আজ মঙ্গলবার (২৬ মে) নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। 
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘ তিন মাস ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে যখন একটি চুক্তির কাঠামো নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই কড়া বার্তা এলো।
আঞ্চলিক দেশগুলোকে উদ্দেশ্য করে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেন, ‘দিন বদলে গেছে। এই অঞ্চলের দেশগুলো আর মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে পাহারা দিয়ে রক্ষা করবে না। এই এলাকায় কোনো অশুভ উদ্দেশ্যে বা নতুন করে সামরিক ঘাঁটি বানানোর জন্য যুক্তরাষ্ট্র আর কোনো নিরাপদ জায়গা পাবে না।’
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর, গত মার্চ মাসে তাঁর ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনি এখন পর্যন্ত সরাসরি জনসমক্ষে আসেননি।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :