দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন!

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৯:১৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৯:১৮:১৭ অপরাহ্ন
 বাংলা রিলিজ ডেস্ক:   রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পানির সংকটে পড়েছে ফায়ার সার্ভিস। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে তাদের। 
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়েছেন। আগুন বস্তিতে দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও জানিয়েছেন তিনি। 
আজ সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। আরও ৫ ইউনিট যাচ্ছে ঘটনাস্থলে দিকে যাচ্ছে।
আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :