আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: সড়ক পরিবহণ, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় নারীদের জন্য রেলে আলাদা কোচ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছেন।
আজ সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে ৬৫ বছরের ওপরে বয়সী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড় দেওয়া কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান সেতুমন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম ও সিলেটের দুটি কোচে আজ থেকে নারীরা আলাদা যাত্রা করতে পারবেন। আর ঈদের পর প্রতিটি আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
ঈদুল আজহায় দুই দিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বে জানিয়ে সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, ফিটনেস গাড়ি পর্যাপ্ত নেই। তবে পর্যায়ক্রমে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা হবে।