ট্রাম্প ইরানের ‘ন্যায্য অধিকার’ মেনে না নিলে মার্কিন প্রশাসন আরও বড় পরাজয়ের মুখোমুখি হতে হবে : ইরান

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৫:১২:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৫:১২:৫৪ অপরাহ্ন
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক:   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি একটি স্বাধীন দেশ হিসেবে ইরানের ‘ন্যায্য অধিকার’ মেনে না নেন, তবে মার্কিন প্রশাসনকে আরও বড় পরাজয়ের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আজ শনিবার (২৩ মে) ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক দেশটির আধাসরকারি সংবাদসংস্থা ‘তাসনিম নিউজকে’ দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
রেজা তালাই-নিক জানান, চলমান এই যুদ্ধ এবং সংকট থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসতে হলে ট্রাম্পের সামনে ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই।
রেজা তালাই-নিক বলেন, মার্কিন-জায়নবাদী (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) শত্রুরা আমাদের ওপর যে যুদ্ধটি চাপিয়ে দিয়েছে, তা থেকে যুদ্ধক্ষেত্র কিংবা কূটনীতি—কোনো পথেই তাদের রেহাই নেই। এই ফাঁদ থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ইরানি জনগণের সব দাবি পূরণ করা।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়, তাতে পরবর্তীতে সরাসরি জড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র। 
মুখপাত্র তালাই-নিক তার সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে আরও বলেন, ইরানের দেওয়া শান্তি প্রস্তাব মেনে নেওয়ার পাশাপাশি ট্রাম্পের আরও একটি বিষয়ে সচেতন হওয়া উচিত। এই যুদ্ধকে আর দীর্ঘায়িত করে তিনি যেন আমেরিকার সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন করে কোনো ক্ষতি বা আর্থিক বোঝা বয়ে না আনেন।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :