তিন দফা দাবিতে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১২:১৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১২:১৬:৪৩ অপরাহ্ন
বাংলা রিলিজ ডেস্ক:  গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উদ্ভূত পরিস্থিতিতে তিন দফা দাবিতে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।
শিক্ষার্থীদের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি (উপাচার্য) হিসেবে দেওয়া নিয়োগ অবিলম্বে বাতিল করা, ডুয়েটের নিজস্ব কোনো যোগ্য শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া এবং গতকাল রোববার দুই গ্রুপের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার করা।
 গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তবে এই প্রজ্ঞাপন জারির পরপরই ডুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বহিরাগত ভিসি মানবেন না ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করেন।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :