দেড়শ রানের লিডে বাংলাদেশ 

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৬:২৪:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৬:২৪:৫১ অপরাহ্ন
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:  দ্বিতীয় ইনিংসে লড়াই করে রান তুলেছেন জয়-মুমিনুলরা। দিনের শেষ বলে সাজঘরে ফেরেন মুমিনুল হক, এতে ১১০ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করেছে টাইগাররা। 
ফলে ১৫৬ রানের লিডে রয়েছে শান্ত বাহিনী। পিচে ৩২ বলে ১৩ রান করে অপরাজিত রয়েছেন টাইগার অধিনায়ক।
আজ রোববার (১৭ মে) ২৩২ রানে পাকিস্তানকে অলআউট করার পর ৪৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই হারিয়ে ফেলে তানজিদ হাসান তামিমকে।
অভিষিক্ত এই ওপেনার এবার দুই অঙ্কেও যেতে পারেননি। মাহমুদুল হাসান জয় ওয়ানডে মেজাজে খেলতে থাকেন, তুলে নেন অর্ধশতক। মুমিনুলকে নিয়ে গড়েন ৭৬ রানের জুটি। ৬৪ বলে ৫২ রান করে বিদায় নেন দশটি চার হাঁকানো জয়। 
এরপর মুমিনুলের সাথে হাল ধরেন শান্ত। ৩ বল বাকি থাকতে মুমিনুল ৬০ বলে ৩০ রান করে খুররম শাহজাদের দ্বিতীয় শিকারে পরিণত হন। আম্পায়ররা তখনই স্টাম্পসের ঘোষণা দিলে ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ৩২ বলে ১৩ রান নিয়ে অপরাজিত আছেন শান্ত।
পাকিস্তান বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে। যদিও বাংলাদেশ ক্রমশই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। জবাব দিতে নেমে বাবর আজমের ৬৮ ও সাজিদ খানেদ ঝড়ো ৩৮ রানে ভর করে ২৩২ রান জড়ো করতে সমর্থ হয় পাকিস্তান। বাংলাদেশ পায় ৪৬ রানের লিড। 
টাইগারদের পক্ষে নাহিদ রানা ও তাইজুল ইসলাম তিনটি করে এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট শিকার করেন।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :