তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের কাছে দলের দুই সদস্যের একটি প্রতিনিধি দল এই হিসাব বিবরণী হস্তান্তর করেন।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত খাতভিত্তিক ব্যয় বিবরণী থেকে জানা গেছে, নির্বাচনে জামায়াত মোট সাড়ে চার কোটি টাকা ব্যয় করেছে। এবারের নির্বাচনে দলটি মোট ২২৭টি আসনে প্রার্থী দিয়েছিল (২১৫ প্রার্থীর বিপরীতে ব্যয়ের তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, দলভিত্তিক নির্বাচনি ব্যয়ের যে সর্বোচ্চ সীমা নির্ধারিত ছিল, জামায়াতের ব্যয় তার মধ্যেই রয়েছে।
নিয়ম অনুযায়ী, নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্ধারিত সময়ের মধ্যেই জামায়াত এই বাধ্যবাধকতা পূরণ করল।