পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৪:৪৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৪:৪৭:৫১ অপরাহ্ন
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:   কোরবানির পশুবাহী যানবাহনে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পশুবাহী যানবাহনে ছিনতাই ও চাঁদাবাজি রোধে চালু থাকবে পুলিশের হটলাইন।
আজ মঙ্গলবার (১২ মে) বেলা আড়াইটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদের আগে ও পরে ১৪ দিন পুলিশ সদর দপ্তরে মনিটরিং সেল খোলা থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণ বিতরণের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদুল আজহায় নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার জন্য। ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে। বিজিএমইএ ও বিকিএমইএ এই বিষয়ে রাজি হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :