নৈতিক শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ গড়া সম্ভব নয় : স্বপন

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৪:৩৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৪:৩৩:৫৭ অপরাহ্ন
বাংলা রিলিজ, তথ্যপ্রযুক্তি ডেস্ক:   প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১০ মে) সকালে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রযুক্তি ও ডিজিটাল নির্ভর বিশ্বে নতুন প্রজন্ম নৈতিক শিক্ষা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। সমাজে ইতিবাচক ও ভালো কাজের চর্চা দিন দিন কমে যাচ্ছে। মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গড়তে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, একটি উন্নত সমাজ গঠনের জন্য মৌলিক নৈতিকতা ও নৈতিক আচরণবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই এসব শিক্ষা নিশ্চিত করতে হবে। এটি শুধু সামাজিক নয়, রাষ্ট্রীয় চ্যালেঞ্জও।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, সরকার পরিবর্তন হলেও দেশের সামাজিক ও মানসিক অবস্থার তেমন পরিবর্তন হয়নি। দুর্নীতি এখনও দেশের প্রায় সব ক্ষেত্রেই বিস্তার লাভ করেছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :