শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করতে হবে : অর্থমন্ত্রী

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৪:২০:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৪:২০:৪৪ অপরাহ্ন
আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি:   শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করতে হবে।
আজ রোববার (১০ মে) পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উদ্যোগে 'রেইস' প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রী বলেন, বিগত দিনে পৃষ্ঠপোষকতার অর্থনীতি প্রতিষ্ঠা পায়, যেখানে সাধারণ মানুষ দূরে ছিল। দেশে যেসব প্রকল্প আছে, তার বেশিরভাগেরই মানদণ্ড নিশ্চিত হয়নি।
অনুষ্ঠানে জানানো হয়— রেইস প্রকল্পের আওতায় দুই লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন, আর্থিক সহায়তা দেবে পিকেএসএফ। ২০৩০ সালের মধ্যে সরাসরি উপকৃত হবে প্রায় সোয়া চার লাখ মানুষ। গুরুত্ব পাবে চর, হাওড়, পার্বত্য ও উপকূলীয় এলাকার জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চল। ১৬শ' নারীকে 'হোম বেইজ চাইল্ড কেয়ার' উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে বলে জানানো হয়।
আলোচকরা বলেন, অর্থনীতিকে টেকসই করছে ক্ষুদ্র উদ্যোগ। নিশ্চিত হচ্ছে কর্মসংস্থান ও প্রশিক্ষণ। যা প্রান্তিক পর্যায়ে বৈষম্য কমিয়ে আনতে ভূমিকা রাখছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :