বাংলা রিলিজ, বিনোদন ডেস্ক: মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সর্দারবাড়ির খেলা’। আগামীকাল ৮ মে ঢাকাসহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাখাল সবুজ পরিচালিত এ সিনেমা। মৃত্তিকা ছবিঘরের ব্যানারে এটি প্রযোজনা করেছেন মীর জাহিদ হাসান।
সর্দারবাড়ির খেলা নির্মাতা রাখাল সবুজের প্রথম চলচ্চিত্র, যা নির্মিত হয়েছে লোকজ ঐতিহ্যের লাঠিখেলাকে কেন্দ্র করে। এতে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।
মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি ও নারায়ণগঞ্জ), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), কে স্ক্রিন সিনেপ্লেক্স (কুমিল্লা), মধুমিতা, আজাদ, বিজিবি, গীত, ম্যাজিক থিয়েটার (দিয়াবাড়ি), নিউ গুলশান (জিঞ্জিরা), চন্দ্রিমা (শ্রীপুর), উল্কা (জয়দেবপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নন্দিতা (সিলেট), রূপকথা (শেরপুর), অভিরুচি (বরিশাল), চাঁদমহল (কাঁচপুর), মোহন (হবিগঞ্জ), তামান্না (সৈয়দপুর), পূর্বাশা (সান্তাহার), মাধবী (মধুপুর) ও রাজিয়া সিনেমায় (নাগরপুর)।
মুক্তির পর নতুন বিতর্কে ‘প্রিন্স’, সেন্সর সনদ স্থগিতমুক্তির পর নতুন বিতর্কে ‘প্রিন্স’, সেন্সর সনদ স্থগিত
রোশান-বুবলী ছাড়াও এ সিনেমার বিভিন্ন চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম, সাঈদ হাসান রাজা ও ব্যঞ্জন জামানসহ অনেকে। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান।
প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পায় সিনেমাটি। পরে প্রিভিউ কমিটির পরামর্শে নাম পরিবর্তন করে রাখা হয়েছে সর্দারবাড়ির খেলা। শেষে এই নামেই সেন্সর সার্টিফিকেট লাভ করে।