ফজলুর রহমান আমার আইডেন্টটি নিয়ে প্রশ্ন করে গুরুতর অপরাধ করেছেন : ডা.শফিক

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৭:৩২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৭:৩৩:১৬ অপরাহ্ন
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:   জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্য নিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমার আইডেন্টটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এতে গুরুতর অপরাধ করেছেন উনি। আমি এটার তীব্র নিন্দা জানাই। 
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে ফজলুর রহমানের দেওয়া বক্তব্যের প্রতিবাদে এসব কথা বলেন জামায়াত আমির।  
ডা. শফিকুর রহমান বলেন, উনি (ফজলুর রহমান) আমাকে পার্সোনালি হার্ট করেছেন। উনাকে জজ্ঞেস করে করা লাগবে? এটি আমাদের মানবিক অধিকার। আমি কোন দল করব, এর ওপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। 
জামায়াত আমির বলেন, আমার আইডেন্টটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরতর অপরাধ করেছেন উনি। আমার আদর্শ সিলেকশন নিয়ে কথা বলে উনি বাড়তি অপরাধ করেছেন। আমি অনুরোধ করব, তার বক্তব্য অসংসদীয় অংশটা যেন এক্সপাঞ্জ করা হয়। তার মতো একজন প্রবীণ রাজনিতিবিদের কাছে থেকে আমি এ ধরনের আচরণ আশা করিনি।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72