পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

টেস্টের জন্য চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১২:৩৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১২:৩৪:৩৯ অপরাহ্ন
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:  নিউজিল্যান্ড সিরিজ শেষ করে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশের। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। প্রথম টেস্টের জন্য বড় চমক দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে দুই নতুন মুখ নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো সাদা পোশাকের দলে ডাক পেয়েছেন অমিত হাসান ও তানজিদ হাসান তামিম।
ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ে অনেক দিন ধরেই নির্বাচকদের নজরে ছিলেন ২৩ বছর বয়সী অমিত হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ গড়ে রান করা এই ব্যাটার এবার জাতীয় দলের সাদা পোশাকে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন।
অন্যদিকে, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে থিতু হওয়ার পর এবার টেস্ট দলেও ডাক পেলেন ২৫ বছর বয়সী বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান করে সাদা পোশাকে নিজের আমগনী বার্তা জানান দিয়েছিলেন তিনি।
প্রধান নির্বাচক কাজী হাবিবুল বাশার তাঁদের নিয়ে বলেন, তানজিদের টেকনিক এবং অমিতের ধৈর্য ও শৃঙ্খলা টেস্ট ক্রিকেটের জন্য অত্যন্ত উপযোগী। আমরা বিশ্বাস করি তারা দীর্ঘ সময় বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে।
পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে চাপে রাখতে পেস আক্রমণে ফিরিয়ে আনা হয়েছে অভিজ্ঞ তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে। ২০২৪ সালের নভেম্বরের পর এই প্রথম তাঁদের সাদা পোশাকে দেখা যাবে। এছাড়া প্রায় এক বছর পর দলে ফিরেছেন অফ-স্পিনার নাঈম হাসান।
সূচি অনুযায়ী, আগামী ৩ মে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম টেস্টের দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :