দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১২:১৩:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১২:১৮:০৪ পূর্বাহ্ন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুজন রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করেছে সরকার।
বুধবার (২২ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পোল্যান্ডের রাষ্ট্রদূত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং পর্তুগালের  রাষ্ট্রদূত  সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। 
এর আগে গত বছরের ১০ এপ্রিল ময়নুল ইসলামকে চুক্তিতে পোল্যান্ডের রাষ্ট্রদূত এবং ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর মাহফুজুল হককে পর্তুগালের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়।
অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিতে নিয়োগ পাওয়া ময়নুল ও মাহফুজুলসহ চার রাষ্ট্রদূতকে গত ৮ মার্চ প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন তাদের নিয়োগের বাকি মেয়াদ বাতিল করল সরকার।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72