জাতীয় সংসদের অধিবেশন কক্ষে খাওয়ার রেওয়াজ নেই : স্পিকার

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৭:৫৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৭:৫৮:০৯ অপরাহ্ন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   বাংলাদেশের জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে খাওয়ার অনুমতি নেই। অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখার জন্য সেখানে খাওয়া-দাওয়া, চা-পান বা অন্য কোনো ভোজনমূলক কাজও করার রেওয়াজ নেই।
আজ মঙ্গলবার ( ২১ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার চেয়ারে বসে দেখতে পান, এক সংসদ সদস্য কিছু খাচ্ছেন। দূর থেকে দেখেই তিনি মাইকে সেই সংসদ সদস্যের নাম উল্লেখ না করেই জিজ্ঞেস করেন, তিনি কী খাচ্ছেন। চা পান করছেন কিনা, তাও জানতে চান। 
জবাবে সেই সংসদ সদস্য গরম পানি পান করছেন বলে জানান। প্রতিউত্তরে স্পিকার ক্ষুব্ধ স্বরে বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ’।
তবে কে সেই সংসদ সদস্য, টিভি ক্যামেরা সেদিকে না ধরায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
সংসদের রুলস অফ প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধিতে অধিবেশন কক্ষে বসে না খাওয়ার ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। তবে ৩১১ নম্বর বিধি অনুযায়ী, সংসদ কক্ষটি সংসদের বৈঠক ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। যেহেতু খাওয়া-দাওয়া সংসদের আনুষ্ঠানিক বৈঠকের কোনো অংশ নয়, তাই অধিবেশন কক্ষে বসে খাওয়া এই বিধির পরিপন্থী। এমন রেওয়াজও দেখা যায় না সংসদে।
জাতীয় সংসদ ভবনের ভেতরে আলাদা ক্যাফেটেরিয়া ও ডাইনিং সুবিধা রয়েছে। যেখানে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তিরা খাবার খেতে পারেন।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72