প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১২:৪৬:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১২:৪৭:৪৯ পূর্বাহ্ন

বাংলা রিলিজ ডেস্ক:  মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। সোমবার রাত সাড় ৮টার দিকে এই অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকেরাও অংশ নেন।

স্থানীয় গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০ জন পরীক্ষার্থী রাত পোহালেই পরীক্ষা, অথচ এখনো প্রবেশপত্র হাতে পায়নি। শিক্ষার্থীদের অভিযোগ, প্রবেশপত্র দেওয়া নিয়ে স্কুল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তালবাহানা করে আসছিল। শেষ মুহূর্তে কোনো উপায় না দেখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পৌর শহরের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের ফলে ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে ছুটে যান পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের আগামীকালকের পরীক্ষার আগে প্রবেশপত্র নিশ্চিত করার জোরালো আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোনো পরীক্ষার্থীই যাতে পরীক্ষা থেকে বঞ্চিত না হয়, সেজন্য সব পরীক্ষার্থীর প্রবেশপত্রের ব্যবস্থা করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :