বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১২:০৭:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১২:০৭:৫৫ পূর্বাহ্ন

বাংলা রিলিজ ডেস্ক:   বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি হলেন এরফানুর রহমান (৩২)। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার বাড়ি উপজেলার খাড়েরা গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত এরফানুর রহমান রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে এক যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন তিনি। এতে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সময়ে ভুক্তভোগী তরুণী একাধিকবার বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত শিক্ষক তা এড়িয়ে যান। এরপর গত ১০ এপ্রিল তিনি অন্যত্র বিয়ে করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী তরুণী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা  বাংলা রিলিজকে জানান, রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলার ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এরফানুর রহমান গ্রেপ্তার করে। এ কাজে কসবা থানা পুলিশ তাদের সহযোগিতা করেছে। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :