অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৬:৩৭:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৬:৩৭:১১ অপরাহ্ন

তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:জলাবদ্ধতা নিরসনে প্রস্তুতি থাকলে এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা দূর করতে পারবো না। তবে, আমাদের আগ্রহ, ইচ্ছা ও উদ্যোগ রয়েছে।

আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর ও ২ মে সিলেটে যাবেন।
মন্ত্রী বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিশেষজ্ঞরা ছিল। এছাড়া মন্ত্রণালয়ের যেসব কাজ রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী বলেন, আগামী বর্ষা ও বন্যায় আগাম কী ধরনের কাজ হতে পারে তা আমরা সর্বোচ্চ চিন্তা-ভাবনা করে রেখেছি। নদী ভাঙন এলাকায় অতি দ্রুত কী কাজ করা যায় তাও আগাম প্রস্তুতি চিন্তা করে রেখেছি।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72