ফের জুটি বাঁধছেন আহান-অনীত

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৬:৪৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৬:৪৩:০৯ অপরাহ্ন

বাংলা রিলিজ,  বিনোদন ডেস্ক:   আহান পান্ডে এবং অনীত পড্ডার প্রথম সিনেমা ‘সাইয়ারা’র সাফল্যের পর ফের জুটি বাঁধছেন বলিউডের দুই তরুণশিল্পী আহান পান্ডে এবং অনীত পাড্ডা। মোহিত সুরি পরিচালিত এই সিনেমা ছিল তাদের একসঙ্গে প্রথম সিনেমা। আহান ও অনীতের জুটি বেশ প্রশংসিত হয়েছিল। সেই মোহিত সুরির হাত ধরেই ফিরছেন তারা। শোনা যাচ্ছে, তাঁদের ফের একসঙ্গে একটি রোমান্টিক ছবিতে দেখা যাবে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নাম ঠিক না হওয়া যশ রাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিতব্য এই রোমান্টিক সিনেমার ঘোষণা আসতেই বলিপাড়ায় শুরু হয়েছে হইচই। ‘সাইয়ারা’র আকাশচুম্বী সাফল্যের পর এই জুটির প্রত্যাবর্তনকে ঘিরে বড় বাজি ধরছে প্রযোজনা সংস্থাটি।
সিনেমার বিষয়বস্তু প্রসঙ্গে মোহিত সুরি এক বিবৃতিতে বলেন, ‘আমার কাছে সব সময়ই মূল বিষয় হল প্রেমের গল্প। ভালোবাসা গভীর হওয়া উচিত, আর সে কারণেই একজন গল্পকার হিসেবে আমি এমন গল্পই বলার চেষ্টা করি।
যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, ‘মোহিতের সঙ্গে ব্যাপারটা শুধু একটা সিনেমা বানানো নয়। এটা একটা অনুভূতিকে তুলে ধরার চেষ্টা। একটা সুর, একটা মুহূর্ত যা চিরকাল থেকে যাবে। সাইয়ারা ছিল এমনই একটি মুহূর্ত যা আমি সব সময় অনুভব করি। এখন যেহেতু আমরা আবার একসঙ্গে কাজ করছি, আমরা আরও বেশি ভালো এবং নিরাপদ কিছু খুঁজছি। আমাদের সিনেমাতে আহান ও অনীতকে পেয়ে আমরা খুশি।
এই পুনর্মিলন প্রসঙ্গে মোহিত বলেন, ‘হয়তো এই সব কিছু আগে থেকেই লেখা ছিল। আমরা আবার একত্রিত হয়েছি, কিন্তু এক নতুন সৃজনশীল খিদে নিয়ে। এবার নিজেকে একজন নবাগত মনে হচ্ছে, তাই আমি একই সঙ্গে উত্তেজিত এবং উদ্বিগ্ন। আশা করি আমার সুর আবারও মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।
উল্লেখ্য যে, ‘সাইয়ারা’র পর আহান এবং অনীত আরও কিছু বড় প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন। আহান আলী আব্বাস জাফরের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন, যার নাম এখনও চূড়ান্ত হয়নি। অনীতকে দেখা যাবে হরর কমেডি ‘শক্তি শালিনী’-তে। এই সিনেমাতে আরও অভিনয় করবেন নানা পাটেকর, বিশাল জেঠওয়া এবং বিনীত কুমার সিং।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :