বাংলা রিলিজ ডেস্ক: কুষ্টিয়ায় কথিত পীর শামিম জাহাঙ্গীর হত্যাকাণ্ডে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) নিহতের বড় ভাই ফজলুর রহমান এ মামলা দায়ের করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান রাত ৯টা ৫০ মিনিটের দিকে মামলাটি এন্ট্রি করা হয় বলে বিষয়টি বাংলা রিলিজকে নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটকও করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন রয়েছে পুলিশ।