তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১০:৫৫:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১০:৫৫:০৪ পূর্বাহ্ন

বাংলা রিলিজ ডেস্ক:  খুলনায় তাঁতী দলের নেতা সোনামিয়াকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) দিনগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মহানগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জব্বার সরদার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।
স্থানীয়রা বলেন, তিনি নিজ দোকানে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তিনি সেখান থেকে দৌঁড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন। হামলাকারীরা তার পিছু নিয়ে সেখানে গিয়েও তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা খালিশপুর ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামলাকারীদের মধ্যে দুজন মাস্ক পরা ছিলেন এবং অপরজন হেলমেট পরিহিত ছিলেন। তারা ধারালো অস্ত্র ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72