রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি-জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৫:০২:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৫:০২:৪৮ অপরাহ্ন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে তারা এ সৌজন্য সাক্ষাৎ করেন।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতিকে অ্যাটর্নি-জেনারেল কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় কার্যালয়ের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন আইনগত পদক্ষেপ ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক শাসন, আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য অ্যাটর্নি-জেনারেলকে পরামর্শ দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের কার্যকর ভূমিকা পালনের বিষয়েও আলোচনা হয়।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :