বাসের পর এবার বাড়লো লঞ্চভাড়াও

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৪:৪০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৪:৪০:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের পর এবার বাড়ল লঞ্চভাড়াও। একজন যাত্রীর লঞ্চভাড়া কম দূরত্বে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ও বেশি দূরত্বে ২০ পয়সা বেড়েছে। 
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর ভাড়া বাড়ানোর ঘোষণা দেন নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম।
এর আগে ২৩ সেপ্টেম্বর ডিজেলচালিত বাস ও মিনিবাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। নতুন দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বেড়েছে। মূল্যবৃদ্ধির ফলে ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৬০ টাকা এবং পেট্রোলের দাম ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
এর আগে বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে প্রতি কিলোমিটারে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :