যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা : নেতানিয়াহু

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০১:৪৯:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০১:৫৩:৪৭ পূর্বাহ্ন

বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক:   ইসরায়েল যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, ‘লেবাননের পক্ষ থেকে বারবার সরাসরি আলোচনার আহ্বান জানানো হয়েছে। তাই আমি গতকাল (বুধবার) মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি।

নেতানিয়াহু আরও জানান, এই আলোচনার মূল বিষয় হবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা।
তবে লেবাননের সঙ্গে আলোচনার আগে হিজবুল্লাহর সঙ্গে কোনও যুদ্ধবিরতি হবে না। টাইমস অব ইসরায়েলকে এ তথ্য জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। তার ভাষ্য অনুযায়ী, ‘আগামী কয়েক দিনের মধ্যেই’ আলোচনা শুরু হবে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে প্রথম বৈঠক আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেবাননবিষয়ক রাষ্ট্রদূত মিশেল ইসা মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। অপরদিকে ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ-মুয়াদ লেবাননের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইতার ইসরায়েলি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :