নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: রাজধানীতে দোকান থেকে বিকাশে টাকা পাঠানোর (সেন্ড মানি) পর সেই টাকা না দিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সাইফুল (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গুলশান-১ এর পশ্চিম পাশের সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে জনতার হাত থেকে উদ্ধার করে ওই যুবককে গুলশান থানায় সোপর্দ করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
ওই এলাকায় ডিউটিতে থাকা গুলশান ট্রাফিক জোনের সার্জেন্ট নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হঠাৎ লোকজনের হইচই শুনে আমিসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে যাই। পরে সেখানে উপস্থিত লোকজনের কাছ থেকে জানতে পারি, সাইফুল নামের এক যুবক বিকাশের দোকান থেকে ‘সেন্ড মানি’ করে টাকা পরিশোধ না করেই দৌড় দেওয়ার চেষ্টা করেন। তখন তারা তাকে ধরে ফেলেন ও মারধর করতে থাকেন।
তিনি আরও বলেন, পরে আমিসহ পুলিশ সদস্যরা তাকে জনতার হাত থেকে উদ্ধার করে গুলশান থানায় সোপর্দ করি।