বাংলা রিলিজ, বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী। নিজের ছবি ও জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে জীবন নিয়ে গভীর উপলব্ধির কথা জানিয়েছেন পূর্ণিমা। তার লেখা কয়েকটি লাইন ইতোমধ্যে নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।
ছবির সঙ্গে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলো কখনোই তোমার বয়ে চলা আলোর থেকে বেশি উজ্জ্বল হতে দিও না।’
পূর্ণিমার এই কথায় জীবনের কঠিন সময়েও ইতিবাচক থাকার বার্তা উঠে এসেছে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, নিজের ভেতরের শক্তি ও আশার আলো যেন কোনোভাবেই ম্লান না হয়- তার লেখায় সেই উপলব্ধিই প্রকাশ পেয়েছে।
অভিনেত্রীর এমন বার্তায় একাত্মতা জানিয়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও। মন্তব্যের ঘরে অনেকে জীবনের প্রতিকূলতার মধ্যেও আশাবাদী থাকার কথা তুলে ধরেছেন।
প্রসঙ্গত, নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের সময় তিনি ছিলেন নবম শ্রেণির ছাত্রী।