বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৈরী আবহাওয়ার মধ্যে স্থানীয় সময় আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামের জাহাজটি স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর) পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিন শহরের উদ্দেশে যাত্রা করে। পরে জাভা সাগরে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর রয়টার্সের।
বিবৃতিতে বলা হয়, এই বিবৃতি দেওয়ার সময় পর্যন্ত জাহাজটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং এর বর্তমান অবস্থানও অজানা।
জাহাজটির সন্ধানে এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধারকারী দলের সদস্যদের জাহাজটির সর্বশেষ জানা অবস্থানের দিকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।
প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম নৌযান ও ফেরি। আকাশপথের তুলনায় সমুদ্রপথে যাতায়াত তুলনামূলক সস্তা এবং সহজলভ্য হওয়ায় দেশটির বিপুলসংখ্যক মানুষ নৌপথ ব্যবহার করেন।
তবে দেশটিতে নৌযান পরিচালনায় নিরাপত্তা মানদণ্ড সব সময় কঠোরভাবে বাস্তবায়ন করা হয় না। ফলে ইন্দোনেশিয়ায় নৌ-দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি।