আগামী বছরের শুরুর দিকেই পদ্মা ব্যারাজ উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী

আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৭:৫৩:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৭:৫৩:৩৬ অপরাহ্ন
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  আগামী ২০২৭ সালের বছরের প্রথম তিন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারাজ প্রকল্প কাজের  এর শুভ উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। 
আজ শুক্রবার (১১সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় এই প্রকল্পের সম্ভাব্য নির্মাণ স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। 
পরিদর্শনকালে পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের একটি অন্যতম 'মাস্টারমাইন্ড' প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলের ২৪টি জেলার অর্থনৈতিক চিত্রে এক যুগান্তকারী রূপান্তর ঘটবে। এটি অত্র অঞ্চলের কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও মৎস্য চাষে ব্যাপক ভূমিকা রাখবে।
একই সঙ্গে প্রকল্পটিকে কেন্দ্র করে যুক্ত হবে আধুনিক প্রযুক্তির নানা সুযোগ-সুবিধা।তিনি আরও উল্লেখ করেন, এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক মানোন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বিদ্যুৎ সংকট সমাধানে এটি অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহারে এই পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিল, যা এখন দৃশ্যমান বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদ হারুন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মো. আসলাম মিয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 
উল্লেখ্য, গত ১৩ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বহুল প্রতীক্ষিত 'পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়) নির্মাণ প্রকল্প' অনুমোদিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্পটির প্রাথমিক সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা। 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :