ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ১১:৫৯:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৬ ১১:৫৯:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  ধানমন্ডি-২৭ নম্বরে অবস্থিত একটি বহুতল ভবনের অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট কাজ শুরু করেছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়।
খবর পাওয়ার পর মাত্র ১০ মিনিটের ব্যবধানে (সকাল ১০টা ১৫ মিনিটে) ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর স্টেশন থেকে মাত্র ২ কিলোমিটার দূরে ৬ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট গিয়ে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় অন্য স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। একই সঙ্গে, আরও কয়েকটি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :