ডিএমপির অভিযানে গ্রেপ্তার আরো ৫৭৭, মামলা ৪০

আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ১১:৫৭:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ১১:৫৭:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জন গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
৫৭৭ জনের মধ্যে রমনা বিভাগ ৩৬, লালবাগ বিভাগ ৪২, ওয়ারী বিভাগ ৮০, মতিঝিল বিভাগ ৬৮, তেজগাঁও বিভাগ ১১৪, মিরপুর বিভাগ ১৪৩, গুলশান বিভাগ ৩৯, উত্তরা বিভাগ ৪২ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে দুটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি, ছয়টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা, সাত গ্রাম হেরোইন, দুটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইলফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং চারটি ইলেক্ট্রনিক্স চিপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :