আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে তাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর শুরু হওয়ার প্রাক্কালে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার নিউ ইয়র্কে UNGA ৮১-এর নবনির্বাচিত সভাপতি বাংলাদেশের ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। কার্যপ্রণালীর ৩০ নম্বর বিধি অনুযায়ী, গত ২ জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন। প্রচলিত আঞ্চলিক আবর্তন নীতি বা রোটেশন অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হয়েছেন।
এদিকে বাংলাদেশ সময় রাত ৯টায় তিনি শপথ গ্রহণ করবেন। এছাড়া ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়, প্রথমে মিডিয়া ব্রিফ্রিংয়ের পর সভাপতি হিসেবে শপথ নেবেন বাংলাদেশ সময় রাত ৯টায় এবং রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করবেন।
এর আগে গত ২ জুন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে তাকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন।
নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন। ১৯৮৬ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।
চারদশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন।